বার্তা বিভাগ
৬ নভেম্বর ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও চমক দিলেন। তিনি ঘোষণা দিয়েছেন, জনগণ সাহস দিলে তিনি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ থেকে নির্বাচনে অংশ নেবেন।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হিরো আলম লিখেছেন—“জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো?” এর মাধ্যমে তিনি গোপালগঞ্জের মানুষের কাছে সরাসরি সমর্থন চান।

হিরো আলম বলেন, “রাজনীতি করার মূল লক্ষ্য জনগণের সেবা করা। আমি বিশ্বাস করি, গোপালগঞ্জের মানুষ যদি ভালোবাসা ও সমর্থন দেন, আমি এলাকাটিতে পরিবর্তনের বার্তা দিতে পারব।”

এর আগে তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৪ আসন থেকেও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঢাকায় তিনি লড়বেন একাধিক শক্তিশালী প্রার্থীর বিপক্ষে, আর বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

হিরো আলম আরও জানান, “জনগণের চাহিদা দেখেই আমি ভেবেছি, কেন দুই জায়গা থেকে নয়—তিন জায়গা থেকে নির্বাচন করব না?” তিনি বলেন, “কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা হলে কোনো দলের প্রার্থী হিসেবে লড়ব, না হলে স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনের মাঠে থাকব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০