বার্তা বিভাগ
৫ নভেম্বর ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল আসরে ঢাকার দল ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। প্রথমবার অংশ নিয়েও দলটি শিরোপা না জিতলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সব সময়। বিশেষ করে গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিল।

এবারও সেই উচ্ছ্বাস ফিরে আসছে! আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, আর এবারও ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে থাকছেন শাকিব খান—এমনটাই নিশ্চিত করেছে একাধিক দায়িত্বশীল সূত্র। জানা গেছে, আগামী পাঁচ বছরের জন্য তিনি থাকবেন এই দলের মালিক।

গেল আসরে সাতটি দল অংশ নিলেও এবার অংশ নিচ্ছে পাঁচটি — ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল।
ঢাকা দলের মালিকানা থাকবে চ্যাম্পিয়ন স্পোর্টস-এর অধীনে, যেখানে শাকিব খানের অংশীদারিত্ব অব্যাহত।

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
ঢাকাই সিনেমার এই কিং খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল হবে আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত — এবার দেখা যাক, সেই প্রতিশ্রুতিই কি মাঠে বাস্তবায়িত হয়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০