জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার বিতর্কে! অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ (Aponia) থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এই ঘটনায় অ্যাপোনিয়া’র এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি করা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে, মামলা নম্বর ৯৬২/২০২৫।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানান, নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিশা ক্ষতিপূরণ বা ক্ষমা প্রার্থনা করেননি। এজন্য আদালতে মামলা করা হয়।
ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, আর দ্রুতই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে জানা গেছে।
তবে অভিনেত্রী তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ওই শাড়িটি তাকে উপহার হিসেবে দিয়েছেন নারী উদ্যোক্তা, তাই টাকার বিষয়টি প্রতারণা নয় বরং ভুল বোঝাবুঝি।
ঘটনাটি ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা।
মন্তব্য করুন