রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ
৩ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূত হলেন শাবনূর

প্রতি বছরের মতো এবারও ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হলো ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। ভূত, ডাইনি, জম্বি কিংবা নানা ভয়ংকর চরিত্রের সাজে সেজে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই পশ্চিমা উৎসব। এদিনে চমক নিয়ে হাজির হলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, শাবনূর ডাইনির সাজে সেজেছেন, আর তার ছেলে আইজান ভূতের রূপে। চোখের এক পাশে নেমে আসা লালচে রঙ যেন রক্তের প্রবাহের মতো, যা সাজটিকে দিয়েছে এক ভয়াবহ বাস্তবতা।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা— যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!” শেষে যোগ করেছেন, “এটা শুধু মজার জন্য।”

ভক্তরা শাবনূরের এই রূপ দেখে মুগ্ধ ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “আপনি সব সময়ই চমকে দিতে জানেন।”

হ্যালোইন উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরোনো। মূলত মৃত আত্মাদের স্মরণে ও অশুভ শক্তিকে দূরে রাখার প্রতীক হিসেবে পালন করা হয় এই দিনটি। বর্তমানে এটি এক রঙিন উৎসবে পরিণত হয়েছে, যেখানে ভয় আর আনন্দ মিলেমিশে তৈরি করে এক অনন্য উদযাপন।

এই ভূতুড়ে আয়োজনে শাবনূরের অংশগ্রহণ প্রমাণ করল— তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের চমকে দিতে জানেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০