রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ
৩ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন সব সময়ই বিশেষ কিছু অভিনেতা ওমর সানীর কাছে। কিন্তু গত দুই বছর ধরে দিনটি ঘটা করে উদ্‌যাপন করতে পারছেন না এই ঢালিউড অভিনেতা। কারণ, মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে, ওমর সানী দেশে। এবারের জন্মদিনেও পাশে নেই মৌসুমী। দূরে থাকলেও ফেসবুকে ভালোবাসা জানিয়ে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। মাঝে দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। তাই এবারের জন্মদিনও সেখানে উদ্‌যাপন করতে হচ্ছে। একইভাবে গত বছরও মৌসুমীর জন্মদিনটি দেশের বাইরে কাটে। গত বছর ওমর সানী ফেসবুকে জানিয়েছিলেন, ‘জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।’

বিদেশে থাকলেও দেশের জন্মদিনগুলো মিস করেন মৌসুমী। গত বছর জন্মদিনে মৌসুমী জানিয়েছিলেন, ‘দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদ্‌যাপন খুব মিস করছেন।

মৌসুমী সেই সাক্ষাৎকারে আরও বলেছিলেন, ‘সবাইকে নিয়ে জন্মদিনের আনন্দময় সময়টা নিজের মনের মতো করে কাটাতে চাই। খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এ মুহূর্তে সঙ্গে থাকলে সময়টা আরও অনেক বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত।’

১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। প্রথম ছবিতে তাঁর নায়ক ছিলেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী।

প্রথম সিনেমা দিয়েই জনপ্রিয়তা পাওয়া এই নায়িকা সালমান শাহ ছাড়া ওমর সানীর সঙ্গে একাধিক সিনেমায় জুটি হয়ে জনপ্রিয় হয়েছিলেন। শুটিং থেকেই তাঁদের মধ্যে প্রেম শুরু হয়। একসময় গোপনেই তাঁরা বিয়ের পথে হাঁটেন। পরে ঘটা করে বিয়ের আয়োজন করেন। মৌসুমী ও ওমর সানী দম্পতির সংসারে রয়েছেন দুই সন্তান ফারদীন ও ফাইজা। মৌসুমী দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০