বার্তা বিভাগ
২ নভেম্বর ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান শাহর রুমে ফুল হাতে হাজির শাহরুখ খান

১৯৯৫ সালের ১২ আগস্ট— সালমান শাহ ও সামিরার বিবাহবার্ষিকী। সেই বিশেষ দিনটি উদ্‌যাপন করতে স্ত্রীকে নিয়ে নেপালে যান বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। সেখানকার একটি পাঁচতারা হোটেলে অবস্থান করেন তারা। আর সেখানেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা।

সালমান শাহর ঘনিষ্ঠ সূত্র জানায়, ওই হোটেলেই তখন অবস্থান করছিলেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। হোটেলের ম্যানেজারকে সালমান শাহ সেদিন বলেন, “আজ রাত ৯টা পর্যন্ত যারা ডিনার করবেন, তাদের সবার বিল আমি দেব। আজ আমাদের বিবাহবার্ষিকী, আমি বাংলাদেশের সুপারস্টার।”

ঘটনাটি জানতে পারেন শাহরুখ খান। পরে গৌরীকে নিয়ে ফুল হাতে সালমান শাহর রুমে হাজির হন তিনি। হঠাৎ শাহরুখকে সামনে দেখে বিস্মিত হন সালমান শাহ। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

সূত্রটি জানায়, সেদিন সালমান ও শাহরুখের মধ্যে সিনেমা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। এমনকি তারা একসঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনাও করেছিলেন। যদিও সালমান শাহর অকাল মৃত্যুতে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি।

২০১০ সালে ঢাকায় এক অনুষ্ঠানে এসে শাহরুখ খান নাকি সেই অসমাপ্ত পরিকল্পনার কথা স্মরণও করেছিলেন— এমনটিও জানান সালমান শাহর ঘনিষ্ঠজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০