বার্তা বিভাগ
২ নভেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গান-ক্রিকেট দুটো নিয়েই এগোচ্ছেন আসিফ আকবর

দেশে ফিরেই দ্বিগুণ ব্যস্ততা কণ্ঠশিল্পী আসিফ আকবরের। একদিকে গান, অন্যদিকে ক্রিকেট। যুক্তরাষ্ট্রে টানা দুই মাসের সংগীত সফর শেষে দেশে ফিরে আসার পর এবার নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তিনি। জানালেন, তেজগাঁওয়ে নির্মাণাধীন বিএফডিসি কমপ্লেক্সে খুলতে যাচ্ছেন একটি আধুনিক মিউজিক স্কুল।

আসিফ বলেন, “আমি সবসময় নতুন শিল্পীদের সঙ্গে কাজ করেছি। দেশে অনেক মেধাবী তরুণ আছে, কিন্তু সুযোগের অভাবে তারা এগোতে পারছে না। তাই যুক্তরাষ্ট্রের মিউজিক স্কুলগুলোর আদলে একটি আন্তর্জাতিক মানের স্কুল গড়ে তুলতে চাই। এবার সফরে গিয়ে সেসব স্কুলের ছবি-ভিডিও সংগ্রহ করেছি।”

শুধু সংগীতেই নয়, ক্রিকেটেও এখন নতুন অধ্যায়ে আসিফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বয়সভিত্তিক দলের দায়িত্ব পেয়েছেন তিনি। জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যে বোর্ডে নিজের কর্মপরিকল্পনাও জমা দিয়েছেন।

এদিকে আগামী ১৪ নভেম্বর সৌদি আরবে একটি কনসার্টে গান গাইবেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। পাশাপাশি প্রায় ১০টি নতুন গানের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

আসিফের ভাষায়, “একসময় ক্রিকেট খেলতাম, এখন সেই খেলাতেও নতুন দায়িত্ব এসেছে। একজন শিল্পী হিসেবে যা পেয়েছি, তার প্রতিদান দিতে চাই নতুন প্রজন্মকে। গান আর ক্রিকেট—দুটো নিয়েই এগিয়ে যেতে চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০