বার্তা বিভাগ
৩১ অক্টোবর ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনেক দিন ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম: সাফা কবির

ঢালিউডের জনপ্রিয় পরিচালক রেদওয়ান রনি প্রায় এক দশকের বিরতি শেষে বড়পর্দায় ফিরছেন তার নতুন সিনেমা ‘দম’ নিয়ে। ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’-এর মতো সফল চলচ্চিত্রের পর এই সিনেমার ঘোষণায় দর্শকদের মধ্যে দেখা দিয়েছে নতুন আগ্রহ।

রনির এই প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রী সাফা কবির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখেছেন— “রেদওয়ান রনি ভাইয়া, আজকের দিনটি অবশেষে এসেছে— আমি ভীষণ খুশি। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আপনি আবার সিনেমা বানাবেন, আজ মনটা আনন্দে ভরে গেছে।”

একইসঙ্গে ‘দম’ সিনেমার টিমের প্রতি শুভকামনা জানিয়ে সাফা কবির বলেন, “আশা করছি দারুণ একটা কাজ হতে যাচ্ছে। বড়পর্দায় সিনেমাটি দেখার অপেক্ষায় রইলাম।”

অভিনেত্রী সাফা কবির রেদওয়ান রনির একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পরিচালক হিসেবে রনির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কও উল্লেখযোগ্য। তাই রনির নতুন সিনেমার খবরে বিনোদন অঙ্গনে ফিরেছে উৎসাহের আমেজ।

রেদওয়ান রনি ২০১২ সালে নির্মাণ করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘চোরাবালি’, এরপর ‘আইসক্রিম’ (২০১৬)। প্রায় ৯ বছর পর ‘দম’ দিয়ে আবার বড়পর্দায় ফিরছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০