বার্তা বিভাগ
২৮ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা মামলার আসামিরা কে কোথায়?

ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত্যুর ২৯ বছর পর আদালত এবার তার রহস্যজনক মৃত্যু ঘটনায় হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। পিবিআই তদন্তে তার মৃত্যু আত্মহত্যা বলা হলেও, বিষয়টি কখনই মেনে নেননি সালমানের মা নীলা চৌধুরী। তিনি বারবার দাবি করে আসছিলেন— এটি হত্যা, আত্মহত্যা নয়।

শেষ পর্যন্ত দীর্ঘ ২৯ বছর পর তার দাবির প্রতিফলন ঘটলো। গত ২১ অক্টোবর রমনা থানায় সালমানের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।

মামলা দায়েরের আগে গত ১৩ অক্টোবর আদালতে প্রথমবার হাজির হয়েছিলেন সালমানের স্ত্রী সামিরা। কিন্তু ২০ অক্টোবর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেওয়ার পর থেকেই সামিরাসহ কয়েকজন আসামি গা ঢাকা দেন।

তদন্তে জানা গেছে, সালমানের মৃত্যুদিনের আগের দিন এক বিস্ফোরক ঘটনা ঘটে। স্ত্রী সামিরা হঠাৎ রুমে ঢুকে দেখেন, সালমান ও শাবনূর একসঙ্গে বসে আছেন। সেদিনের পর থেকেই শুরু হয় দাম্পত্য টানাপোড়েন, আর পরদিনই ঘটে সেই রহস্যময় মৃত্যু।

নতুন তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর আতিকুল আলম জানান, মামলার সব আসামির অবস্থান খুঁজে বের করতে অভিযান চলছে। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

সালমান শাহর মৃত্যুর এই মামলার রায় কী মোড় নেয়, এখন তাকিয়ে পুরো দেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০