ভূমি দাও, ঘর দাও এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিজেসির সাবেক শত শত শ্রমিক ও কর্মচারীরা।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেসি) প্রেস হাউজে বসবাসরত সাবেক শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লীজিগণদের দখলে থাকা ৪ একর জমি হস্তান্তর এবং ভূমিহীনদের পূনর্বাসনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক বিজেসি গোদনাইল শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লীজিগণ পূনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজেসি গোদনাইলের সাবেক কর্মচারী হাজী মো; জয়নাল আবেদীন, সাবেক কর্মচারীর সন্তান মো: জাহাঙ্গীর হোসেন রাজু ও নারায়ণগঞ্জ মহানগর ১০ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মো: লেয়াকত আলী লেকু।
মন্তব্য করুন