জুলিয়া জাহান
২৩ আগস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে এবং তাঁকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মানববন্ধন শেষে ‘মেমোরিজ অব ডিজঅ্যাপিয়ারেন্স’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ঘটে যাওয়া গুম ও হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যাওয়া যাবে না। বিএনপি নির্বাচন চায়, তবে সেই নির্বাচন বিচার নিশ্চিত করার জন্য এবং বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য।

ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে জনগণের সামনে আনার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনশুনানি আয়োজন ও ভুক্তভোগী পরিবারের দুঃখ-ক্রন্দন লাঘব করার ক্ষেত্রেও ব্যর্থতার দায় এড়াতে পারবে না সরকার।

তিনি আশা প্রকাশ করেন, গুম ও হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, অন্তর্বর্তী সরকারের সময় তাদের বিষয়ে তথ্য প্রকাশ পাবে। যত শক্তিশালীই হোক, দায়ীদের মুখোশ উন্মোচন করা হবে বলে মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘মায়ের ডাক’ সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম এবং সঞ্চালনা করেন সমন্বয়ক মঞ্জুর হোসেন। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আব্দুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০