জুলিয়া জাহান
১১ আগস্ট ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শ্যামনগরে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নে মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফা নামের যুবলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে মুন্সীগঞ্জের হরিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফা মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও হরিনগরের সিংড়তলী গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা। তিনি বলেন, ‘রাত নয়টার দিকে মোস্তফাকে স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দেয়। পরে হরিনগর বাজার থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।’

মোস্তফার নামে মাদকসহ কয়টি মামলা রয়েছে বলেও জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হরিনগর বাজারের একটি চায়ের দোকানে আসে মোস্তফা। সেই সময় স্থানীয়রা তাকে দেখতে পান। মুহূর্তেই তার উপস্থিতির খবর চারদিকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলেন এবং চিহ্নিত করার পর তাকে গণধোলাই দেন। পরে পুলিশ এসে উত্তেজিত জনতার কাছ থেকে মোস্তফাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফা স্থানীয় যুবলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ সাধারণ মানুষদের ব্যাপক নির্যাতন করেছেন তিনি। হরিনগর বাজারের সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদাবাজিসহ হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া মোস্তফা স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম মৃধার লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১০

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১১

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১২

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৩

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৪

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৫

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৬

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১৭

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১৮

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৯

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

২০