জুলিয়া জাহান
৯ জুলাই ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“শেখ হাসিনার সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার দরকার”—ফখরুল

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই নন, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতনের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, হামলা এবং সর্বশেষ গণহত্যার দায় কোনোভাবে এড়ানো যায় না। শুধু শেখ হাসিনার বিচার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারও প্রয়োজন।”

তিনি অভিযোগ করেন, “১১ মাস আগে ভারতের পালিয়ে যাওয়া একজন স্বৈরশাসক কীভাবে এত নির্লজ্জভাবে গণহত্যার দায় এড়িয়ে যাচ্ছে, তা জাতির জন্য লজ্জাজনক।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “নির্বাচন ও সংস্কার কখনও সাংঘর্ষিক নয়। দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। যারা নির্বাচন পেছাতে চাইছেন, তারা যেন বিষয়টি পুনর্বিবেচনা করেন।”

এ সময় মির্জা ফখরুল সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০