জুলিয়া জাহান
২৫ জুন ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি তানভীর আহমেদক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আসামি তানভীর (২১) পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে।

ভিকটিমের পরিবার জানায়, সোমবার (২৩ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা নাজমা উকিলের চারতলা ভবনের নিচতলায় খেলা করছিল।

এরই কোনও এক ফাঁকে ভিকটিম শিশুটি আসামির বাসায় চলে যায়। অভিযুক্ত তানভীর আহমেদ সেই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিমের পরিবার তাকে না পেয়ে প্রতিবেশী খেলার সাথী এবং বান্ধবীর বাসায় গিয়ে শিশুটিকে দেখতে পায় এবং সেখান থেকে বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচন্ড জ্বর আসে।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরের দিন সকাল থেকে ভিকটিমের প্রস্রাবের সাথে রক্ত যেতে দেখা যায়। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় নিকটস্থ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে ভিকটিম চিকিৎসককে জানায় তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে। পরবর্তীতে মঙ্গলবার রাতে তানভীর আহমেদকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

বর্তমানে অভিযুক্ত তানভীর আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম নন্দিত টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম কে জানান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১০

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১১

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১২

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৩

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৪

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৫

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৬

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১৭

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১৮

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৯

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

২০