জুলিয়া জাহান
২১ জুন ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ ও ১ কেজী গাজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২১ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শ নগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো: বিল্লাল হোসেন (৩৫), সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীপাড়া মিজমিজি এলাকার ওমর ফারুকের ছেলে জুয়েল(৩৫), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট ভূঁইয়া বাড়ীর বাদশা ভুইয়ার ছেলে রনি ভুইয়া (৩৬)।

ওসি শাহীনুর আলম নন্দিত টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে(২১ মে) শনিবার দুপুরে এসআই মোঃ ওয়ালি উল্লাহ ও ওয়াসিম আকরাম ও মো: সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদর্শ নগর জামে মসজিদ এলাকার পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: বিল্লাল হোসেন (৩৫), গ্রেফতার করা হয়।

শনিবার ভোর ৪টার দিকে এসআই মাসুম বিল্লাহ, এসআই গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মিজমিজি চৌধুরীপাড়া বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লিটার মদসহ জুয়েল (৩৫) গ্রেপ্তার করা হয়।

শনিবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ বজলুর রহমান,গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে
সানারপাড় লন্ডন মার্কেট ভূঁইয়া বাড়ী থেকে এক কেজী গাজাসহ রনি ভুইয়া (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১০

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১১

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১২

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৩

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৪

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৫

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৬

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৭

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১৮

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১৯

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

২০