জুলিয়া জাহান
১৭ জুন ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন ধরণের বিশৃঙ্খলা মোকাবেলায় ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি-ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড নির্মূলে।

সিদ্ধিরগঞ্জকে অপরাধমুক্ত এবং বাসযোগ্য একটি জনপদ হিসেবে গড়ে তুলতে প্রত্যেকটি এলাকার মসজিদে মসজিদে জুমআ’র নামাজ আদায় করে জনগণকে সচেতনতার জন্য কাজ করছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিদ্ধিগঞ্জের আটি হাউজিং ২নং গলির বটতলা কাজী ভিলার সামনে পাকা রাস্তা থেকে পারুল বেগম (৪৮) নামে এক নারীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৬ জুন) বিকালে জামাল হোসেন (৩৯) নামে এক ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো: আনু মিয়া (৩৬) ও মো: তুষার মিয়া (২৪) নামে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গত এপ্রিল মাসে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একই পরিবারের তিনজন হত্যার শিকার হয়। উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার করা হয়। মে মাসে এনায়েতনগর লাকী বাজার এলাকায় কিশোর গ্যাং দ্বারা একটি হত্যার ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ২জন আসামী গ্রেফতার করা হয়। মে মাসে ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে কিশোর গ্যাং দ্বারা আরো একটি হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী সহ মোট ৫জন আসামী গ্রেফতার করা হয়। জানুয়ারী হতে মে মাস পর্যন্ত গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ৩৫৫ জন আসামী গ্রেফতার করা হয়। জানুয়ারী হতে মে মাস পর্যন্ত নিয়মিত মামলায় মোট ৩০১ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও জানুয়ারী হতে মে মাস পর্যন্ত ৬১টি মাদক মামলা এবং অস্ত্র আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।
ওসি মোহাম্মদ শাহীনূর আলম আরো জানান, জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ৩৮১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ২০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম হেরোইন, ৬২ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ এবং ১টি পুরাতন পিস্তল, ১টি অচল শর্ট রিভলবার ও ১টি সোনালী রংয়ের পিস্তল উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১০

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১১

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১২

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৩

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৪

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৫

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৬

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৭

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১৮

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১৯

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

২০