জুলিয়া জাহান
৪ মে ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে জবা সমিতির প্রতিষ্ঠাতা কোটি টাকা নিয়ে উধাও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সোবহান কয়েক হাজার সঞ্চয়কারীর কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) দিনভর সমিতির কার্যালয়ের সামনে ভিড় করেন ক্ষতিগ্রস্ত সদস্যরা।

পীরগঞ্জ পৌর শহরের বটতলা এলাকার মুদি দোকানদার রতন মোল্লা জানান, উপজেলার নারায়নপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান আমতলা সালেহা সুপার মার্কেটে ‘জবা’ নামে সমবায় সমিতি গড়ে তোলেন। কয়েক বছরের ব্যবধানে প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করছিলেন। তিনি নিজেও ওই সমিতিতে ১৫ লাখ টাকা জমা রেখেছিলেন।

রতন মোল্লা জানান, হঠাৎ শুক্রবার (২ মে) রাতে সোবহান শহরের কলেজ বাজার এলাকার ভাড়া বাসা থেকে মালামাল ট্রাকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে সঞ্চয়কারীরা ট্রাকটি আটকে দিলেও সোবহান পালিয়ে যান। খবর ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকে সদস্যরা সোবহানের গ্রামের বাড়ি শেখপাড়ায় এবং সমিতির কার্যালয়ের সামনে ভিড় করেন। কার্যালয় বন্ধ থাকায় এবং তাকে খুঁজে না পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় শ্রমিক নেতা লিয়াকত আলী বলেন, “হঠাৎ কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন জবা সমিতির প্রতিষ্ঠাতা। এতে হাজার হাজার মানুষ পথে বসার উপক্রম হয়েছে।”

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি এখনো তাঁর জানা নেই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ভুক্তভোগীদের থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে আব্দুস সোবহান পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১০

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১১

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১২

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৩

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৪

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৫

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৬

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৭

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৮

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১৯

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

২০