মাগুরা জেলা শালিখা উপজেলার আড়পাড়া বাজারের কালিগঞ্জ রোডে পুরাতন পল্লী বিদ্যুত অফিসের পিছনে এক স্বর্ণ কারের বাড়িতে আগুন লেগে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
১৩ ই এপ্রিল ২৫ সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে নিহত সুমন -‘৪২, দিলিপ কর্মকারের ছেলে।
শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ড এরষ্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও শালিখা থানার এএসআই মনজুরুল আলম জানান এ আগুন বিদ্যুৎ এর শর্ট সার্কিট এর মাধ্যমে লেগেছে প্রাথমিক ধারণা করা হয়েছে, বিষয় টি পর্যবক্ষনে রয়েছে।
মন্তব্য করুন