নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দীন ইসলাম নামে এক ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আইলাবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দীন ইসলাম রূপগঞ্জ উপজেলার বরাব এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীন ইসলাম মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় তার সামনে একটি ট্যাংকলড়ি ছিল। দুর্ঘটনার পর কীভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আলিফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন