সাজ্জাদ মাহমুদ মনির, স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক, এমন খবরে ছাতক উপজেলার সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নেমে আসে আবেগঘন পরিবেশ।
বিদায় জানাতে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষকরা উপস্থিত হন। প্রিয় শিক্ষককে একনজর দেখতে স্কুল গেটে ভিড় করেন স্যারের সব শুভাকাঙ্ক্ষীরা।

এভাবেই সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে জাঁকজমকপূর্ণ রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় স্থানীয়রা জানান, প্রায় ৪৩ বছরের শিক্ষকতা জীবনের শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন অধ্যক্ষ নাসির উদ্দিন। সকালে মোটরসাইকেল বহরের মাধ্যমে বিদায়ী শিক্ষককে স্কুল-কলেজ প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নগদ অর্থ, ক্রেস্ট ও পাঞ্জাবি প্রদান করেন প্রিয় শিক্ষককে। সর্বমোট প্রায় ১৫ লাখ টাকা সম্মাননা হিসেবে প্রদান করা হয়। এছাড়া ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা তাঁকে একটি ওমরাহ প্যাকেজ উপহার দেন।

অনুষ্ঠান শেষে ফুলে সাজানো একটি প্রাইভেটকারে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেন সাবেক শিক্ষার্থীরা। জানা যায়, ১৯৮৩ সালের ১ অক্টোবর সমতা স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন নাসির উদ্দিন। পরবর্তীতে ১৯৯১ সালের ১ অক্টোবর জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করে ক্রমান্বয়ে সহকারী শিক্ষক ও সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক এবং ২০১৭ সালে তৎকালীন অধ্যক্ষ মরহুম আব্দুস সামাদের আকস্মিক মৃত্যুতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর তিনি অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন শেষে ২০২৬ সালের ২ এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো। স্মৃতিচারণ করতে গিয়ে প্রভাষক মোশাররফ হোসেন বলেন, স্যারের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি একজন সাহসী ও আদর্শ শিক্ষক ছিলেন। যেকোনো বিপদে তাঁকে অভিভাবকের মতো পাশে পেয়েছি।

এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ বলেন, স্যারের হাত ধরেই এই প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়ন হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিটি অংশে তাঁর স্মৃতি জড়িয়ে আছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং প্রভাষক গৌছুল হক নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজী ইলিয়াস মিয়া, গৌছ খাঁ, দবিরুল ইসলাম, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া, কালিপুর জামে মসজিদের মোতাওয়াল্লি নুরুল হক, আওলাদ মিয়া, এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, শিক্ষক এবিএম মাছুম, সমাজসেবক ফয়জুল বারী, ছাতক ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, প্রবাসী আব্দুল মতিন খোকন, ছাতক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, প্রভাষক সিতাব আলী ও সিনিয়র শিক্ষক সালাহ উদ্দিনসহ অনেকে। ভার্চুয়ালি বক্তব্য দেন লন্ডন প্রবাসী সমাজসেবক মনছব আলী জেপি ও হীরা মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির এবং দৈনিক সুনামগঞ্জের খবরের ছাতক উপজেলা প্রতিনিধি আবু বকর চৌধুরী। এ ছাড়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১০

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১১

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১২

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৩

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৪

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৫

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৭

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৮

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৯

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

২০