নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ ইদ্রিস আলী(৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইদ্রিস আলী কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ’র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শিকদার হারুন অর রশিদসহ সঙ্গীয় ফোর্স মেঘনা ঘাট টোলপ্লাজা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্টে তল্লাশি করে তাকে আটক করে।এসময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, গ্রেফতারকৃত ইদ্রিস আলী কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বৃহস্পতিবার ইয়াবাসহ আটক করা হয় । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন