পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্টানে সকাল থেকে পান্তা-ইলিশ পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করা হয়। পরে এক বর্ণাঢ্য বৈশাখী র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি, উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, লোকনৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যো দিয়ে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ নতুনভাবে ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন