মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
১৫ এপ্রিল ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্টানে সকাল থেকে পান্তা-ইলিশ পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করা হয়। পরে এক বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি, উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, লোকনৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যো দিয়ে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ নতুনভাবে ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

১০

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

১১

বরগুনা গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ

১৩

১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র, কাঁপছে উত্তর ইসরায়েল

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

১৫

৫ লাখ সরকারি চাকরি, শিক্ষা ও অবকাঠামোতে বড় পরিকল্পনা

১৬

সশস্ত্র বাহিনী আধুনিকায়নে বড় পরিকল্পনা: প্রধানমন্ত্রী

১৭

৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা তালিকা বাতিল: মন্ত্রী

১৮

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

১৯

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

২০