
অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে স্থানান্তরিত সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন
গাইবান্ধা জেলা কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকায় গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাগারে থাকাকালীন অ্যাডভোকেট মিলন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ ও চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন