শাফিন আহমেদ, ষ্টাফ রিপোর্টার 
৪ মার্চ ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীনগরে গাছে সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রানা (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আম্বলীপাড়া এলাকায় চায়না প্রজেক্ট সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গির কাপড় পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গান্ধিপুর এলাকার আজিজুলের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। জানা গেছে, গতকাল তিনি মিরপুর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০