
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা (৪৫) কে নিজ বসতবাড়ির ঘরের ভেতরে হ*ত্যা করা হয়েছে।
জানা গেছে, তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। তার পিতা মোঃ সোলাইমান মাস্টার। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বর্তমানে স্বামী মামুন পৌরসভার নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতেন বলে স্থানীয়রা ধারণা করতেন।
আজ (শনিবার) দুপুরের পর কে বা কারা তার বাড়ির ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি টের পান। ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
মন্তব্য করুন