দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১৫,১৬৮ ভোটে এগিয়ে রয়েছেন।
১৯৯টি কেন্দ্রে প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে, ডা. জাহিদ হোসেন মোট ২,০৩,৮৮৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১,৮৮,৭১৯ ভোট।
জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বেসরকারিভাবে ফলাফল প্রকাশের পর ডা. জাহিদ হোসেনের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এবং আশা প্রকাশ করেছেন যে নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।
মন্তব্য করুন