বার্তা বিভাগ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জেলার সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী:

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) – দাড়িপাল্লা প্রতীকের ইজ্জত উল্যাহ ১৬৮টি কেন্দ্রে ২,০৭,৫৯৪ ভোট পেয়ে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ১,৮১,৯৬৮ ভোট।

সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর) – দাড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আবদুল খালেদ ১৮০টি কেন্দ্রে ২,৬০,৪২৩ ভোট পেয়ে জয়ী। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১,৪৬,০৯১ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) – দাড়িপাল্লা প্রতীকের রবিউল বাশার ১৬৫টি কেন্দ্রে ১,৩২,৮৭৩ ভোট পেয়ে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩,৮৩৪ ভোট। ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দীন পেয়েছেন ৪৮,৭৩৪ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) – দাড়িপাল্লা প্রতীকের গাজী নজরুল ইসলাম ৯৬টি কেন্দ্রে ১,০৫,৪৬২ ভোট পেয়ে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪,৪২৪ ভোট।

উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল নাগাদ ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেল বেলায় ভোট কেন্দ্রে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভোটাররা তাদের মতামতের মাধ্যমে আগামীর বাংলাদেশের পুনর্গঠনে অংশ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০