বার্তা বিভাগ
৬ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করল রাশিয়া, এখনও চতুর্থ অবস্থানে

রাশিয়া ২০২৫ সালের আগস্টে ভারতে হীরার রপ্তানি দ্বিগুণ করেছে। রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি ও রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ভারতে রপ্তানি করা হীরার মূল্য ছিল ৩ কোটি ১৩ লাখ ডলার, যা ২০২৪ সালের একই সময়ের ১ কোটি ৩৪ লাখ ডলারের তুলনায় দ্বিগুণেরও বেশি।

২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাশিয়া ভারতে ৩৪ কোটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি।

তবে রাশিয়া এখনো ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। বছরের প্রথম আট মাসে সংযুক্ত আরব আমিরাত ৬৮ কোটি ৫০ লাখ ডলারের হীরা রপ্তানি করে প্রথম স্থানে রয়েছে। হংকং এবং যুক্তরাষ্ট্র যথাক্রমে ১৭ কোটি ৩১ লাখ ও ১৪ কোটি ৩ লাখ ডলারের হীরার রপ্তানি করেছে। ফলে রাশিয়া চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ হিসেবে রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার পলিশবিহীন হীরার রপ্তানি বৃদ্ধির সঙ্গে ভারতীয় হীরাপলিশ শিল্পের যোগসূত্র রয়েছে। গুজরাটে বছরে হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।

ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি৭ দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার হীরা খাত সংকটে পড়েছিল। তবে চলতি বছরের আগস্টে আলরোসা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০