রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ
২ নভেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় কেমন কাটলো পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। এ তারকা মানেই খবর! প্রতি বছরই জন্মদিনে জমকালো আয়োজন করেন তিনি। তবে এবারের জন্মদিন দেশ নয়, পালন করেছেন বিদেশে। গন্তব্য ছিল মালয়েশিয়া!

গত ২৩ অক্টোবর জন্মদিন উদযাপন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া উড়াল দেন পরী। রোদ, সমুদ্র আর রঙিন আলোয় মিশে কেটেছে তার সেই দশ দিন। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানালেন, এই সফর ছিল একেবারেই বিশেষ ও স্মরণীয়।

পরীমনির ভাষায়, ‘দেশের বাইরে এভাবে ১০ দিনের সেলিব্রেশনের প্ল্যান এই প্রথম। আমাদের টিমে ছিল মোট সাতজন। আমার ছেলে, তার ন্যানি মোবারক, ম্যানেজার ভাই তুরান, আমার একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম আর আমি নিজে!

নায়িকার বর্ণনা যেন রোমাঞ্চকর কোনো ট্রাভেল ডায়েরি, ‘যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম! কত ছবি-ভিডিও করলাম সারা পথ। ১০ দিন একসাথে কত রকম নতুন অভিজ্ঞতা হলো আমাদের। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো-আর সারাজীবন মনে রাখার মতো অনেক সুন্দর স্মৃতি জমে গেল।’

তবে ভ্রমণের সময় সোশ্যাল মিডিয়ায় দেখা না পাওয়ার কারণও জানিয়েছেন তিনি, ‘আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডই কিনি নাই! তাই এখন থেকে ধীরে ধীরে ছবি-ভিডিও শেয়ার করবো। আর সব কৃতিত্ব শাওনের। ওই সব ক্যাপচার করেছে।’

পোস্টে সফরসঙ্গী সকলকে ট্যাগ দিয়ে পরীমনি লিখেছেন, ‘ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সবাইকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০