বার্তা বিভাগ
২৯ অক্টোবর ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শত্রুর মোকাবেলা করছেন শাহরুখ, ফের ‘কিং’ ছবির দৃশ্য ফাঁস!

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। তার সিনেমা মানেই দর্শকের চোখে এক অন্যরকম উন্মাদনা। এবারও সেই ইতিহাস যেন ফিরে আসছে তার নতুন ছবি ‘কিং’ নিয়ে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছে এক ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে দেখা যায়—স্যুট পরে তরবারি হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তিত্ব, যিনি প্রতিপক্ষকে প্রতিহত করতে প্রস্তুত। যদিও দৃশ্যটি কিছুটা অস্পষ্ট, তবে নেটিজেনরা একবাক্যে বলছেন—তিনি শাহরুখ খান ছাড়া আর কেউ নন!

ভিডিওটি প্রথম ছড়ায় শাহরুখের ফ্যান ক্লাব থেকেই। ক্যাপশনে লেখা ছিল—“কিং ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস! অনুমান করুন, কাকে দেখছেন এই দৃশ্যে?” এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় বয়ে গেছে।

অনেকেই বলছেন, এটি শাহরুখের ‘কিং’ ছবির অ্যাকশন সিকোয়েন্সের অংশ, আবার কেউ কেউ সন্দেহ করছেন এটি হয়তো এআই-নির্মিত ভিডিও। এখন পর্যন্ত শাহরুখ বা ছবির পরিচালক কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

তবে আশা করা হচ্ছে, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনেই প্রকাশ পেতে পারে ‘কিং’-এর অফিসিয়াল টিজার বা ফার্স্ট লুক।
এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং তার মেয়ে সুহানা খান।

দর্শক এখন শুধু অপেক্ষায়—কবে ফিরবে সেই ‘পাঠান’-এর মতো অ্যাকশন ম্যাজিক!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০