বার্তা বিভাগ
২৮ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার : ডন

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় করা হয় একটি অপমৃত্যু মামলা। তবে দীর্ঘ ২৯ বছর পর নতুন মোড় নিয়েছে সেই মামলা। গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এর পরদিনই, ২১ অক্টোবর, সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয় সালমান শাহর স্ত্রী সামিরাসহ মোট ১১ জনকে।

এদিকে আলোচিত এই মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডন জানিয়েছেন, তিনি খুব শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। ডন বলেন, “সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু ৩০ বছর ধরে আমি পালাইনি, এখন কেন পালাব? যা হয়েছে তার একটা সুরাহা হওয়া দরকার।”

সালমান শাহর সঙ্গে নিজের সম্পর্কের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি। আমি আত্মহত্যা করিনি, এটাই কি আমার অপরাধ?”

শেষ সাক্ষাতের স্মৃতি টেনে ডন বলেন, “৩০ আগস্ট আমি সালমানের সঙ্গে দেখা করি। ৬ সেপ্টেম্বর খবর এলো—সালমান আর নেই।” বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ এক উজ্জ্বল নক্ষত্র, যিনি অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন—আর রেখে গেছেন এক অনন্ত রহস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০