বার্তা বিভাগ
২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মর্গেও বেঁচে ছিল সালমান শাহ, চাঞ্চল্যকর দাবি নায়কের মা নীলা চৌধুরীর

ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যু এখনো রহস্যের আড়ালে। মৃত্যুর প্রায় তিন দশক পরও তা নিয়ে চলছে নানা বিতর্ক ও জল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের মা নীলা চৌধুরী চাঞ্চল্যকর দাবি করেছেন— সালমান শাহ মৃত্যুর পরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বেঁচে ছিলেন!

তিনি জানান, “সেদিন ফ্ল্যাটে গিয়ে দেখি সব কিছু অস্বাভাবিকভাবে পরিপাটি। আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রিতা আর ইয়াসমিন আমার পথ আটকে দাঁড়ায়। তারা সময় নষ্ট করতে থাকে। অনেক কষ্টে নিচে নামতে পারি।”

নীলা চৌধুরী বলেন, “সালমানের দেহ যখন হাসপাতালে নিয়ে যাই, তখন কোনো পরীক্ষা ছাড়াই বলা হয় মারা গেছে। ময়নাতদন্তের আগে ইসিজি বা এক্সরে কিছুই করা হয়নি। এমনকি এক সালমান ভক্ত তখন বলেছিল, ‘সালমান তো মরে নাই।’ তখনই ওদের বলা হয় তাড়াতাড়ি সেলাই কর, না হলে তোরও অবস্থা একই হবে।”

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি দেখেছি, সাদা কাপড়ে মোড়ানো সালমানের গায়ে তখনও লাল রক্ত ছিল। মৃত মানুষের শরীরে এমন রক্ত কেন থাকবে? কেন পালস চেক করা হয়নি?”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, রাজধানীর নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে এটি আত্মহত্যা বলা হলেও পরিবার বরাবরই দাবি করে আসছে, এটি একটি সুপরিকল্পিত হত্যা।

প্রায় ২৯ বছর পর, সালমান শাহর অপমৃত্যুর মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। মামলায় মোট ১১ জন আসামি, যাদের মধ্যে প্রধান অভিযুক্ত নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০