আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ মো: আনোয়ারুল ইসলাম আনু-কে বিজয়ের লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে সিংড়া আসনে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান।
মন্তব্য করুন