গণপ্রজাতন্ত্রী চীনের পশ্চিম আনহুই প্রদেশের লু’আন সিটি-এর মেয়রের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।
নৈশভোজটি অনুষ্ঠিত হয় সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে, যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় উভয় পক্ষই বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয় বলে জানা যায়।
উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। তারা বলেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও চীনের মধ্যে চলমান উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতায় এ ধরনের বৈঠক ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম করতে পারে।
মন্তব্য করুন