জুলিয়া জাহান
১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জে অবৈধ দখলদারদের বন ভূমি ছাড়ার নোটিশ ও মাইকিং

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটে বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের উদ্দেশ্যে মাইকিং, হ্যান্ডবিল ও নোটিশ বিতরণ শুরু হয়েছে।

আগস্টের পরবর্তী সময়ে চন্দ্রা বিটের আওতাধীন বিভিন্ন মৌজায় অসাধু দখলদাররা রাতের আঁধারে ছোট-বড় কাঁচা, পাকা ও আধা-পাকা স্থাপনা নির্মাণ করে। বন বিভাগের বাধা উপেক্ষা করে এসব স্থাপনা নির্মাণের সময় বেশ কয়েকবার কর্মকর্তারা শারীরিক লাঞ্ছনারও শিকার হন। বিভিন্ন সময় প্রতিরোধের চেষ্টা সত্ত্বেও জটিলতার কারণে কার্যকর উচ্ছেদ সম্ভব হয়নি।

বন বিভাগ জানিয়েছে, শুক্রবার সেপ্টেম্বর তারিখের মধ্যে দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগ যৌথভাবে উচ্ছেদ অভিযান চালাবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম বলেন, আগস্টের পর থেকে বারবার জানানো হলেও অবৈধভাবে স্থাপনা নির্মাণ চলছিল। কয়েক দফায় উচ্ছেদের বিষয়ে দখলদারদের অবহিত করা হয়েছে। আজ আবারো আনুষ্ঠানিকভাবে মাইকিং ও লিফলেটের মাধ্যমে তাদের সতর্ক করা হয়েছে। শুক্রবারের পর যে কোনো দিন উচ্ছেদ কার্যক্রম শুরু হতে পারে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০