জুলিয়া জাহান
২২ আগস্ট ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাদের তোপের মুখে যুবলীগ নেতার পলায়ন

বিএনপি নেতাদের তোপের মুখে যুবলীগ নেতার পলায়ন

৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে সিদ্ধিরগঞ্জে রাতের আধাঁরে বাড়িতে এসে পরিবারের সাথে দেখা করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাদের তোপের মুখে অপর একটি বিএনপি গ্রুপের এক বিএনপি নেতার সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর। গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) দিবাগত রাত ১০ টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব নগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের প্রভাবশালী আওয়ামীলীগ নেতাকর্মীরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় এবং অধিকাংশ নেতাকর্মী দেশেই আত্মগোপন করে তখন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন এলাকার বাইরে পালিয়ে থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায় রাতের আধাঁরে পরিবারের সাথে দেখা করতে এলাকায় আসে।

স্থানীয়দের দাবি, আবু জাফর চুপি চুপি বাসায় আসলে স্থানীয় কিছু লোকজন ও বিএনপির কিছু কর্মী তাকে দেখে ফেললে সে দৌড়িয়ে তার বাসায় ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এসময় থানা পুলিশকে খবর দেয়ার আগেই কিছুক্ষণের মধ্যেই সেখানে তার আত্মীয় বিএনপি নেতা রেহান উদ্দিন মামুন লোকজন নিয়ে হাজির হয়ে উপস্থিত সবার সাথেই বাকবিতন্ডা শুরু করে। এরই ফাকে যুবলীগ নেতা আবু জাফর বাড়ির পিছন দিকের ছাদ টপকিয়ে পলায়ন করে। এতে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা হচ্ছে।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আবু জাফর আওয়ামীলগ সরকারের শেষের দিকে চিটাগাংরোড-আদমজী-চাষাঢ়া সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সাতে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১০

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১১

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১২

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৩

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৪

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৬

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৭

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৯

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

২০