জুলিয়া জাহান
৩ আগস্ট ২০২৫, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মধুপুরে অসহায় বৃদ্ধার জমি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ

বৃদ্ধার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন ১নং কুড়ালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বানিয়াবাড়ী গ্রামে একজন অসহায় বৃদ্ধা নারীর জমি দখল করে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। জমির প্রকৃত মালিক মৃত মোহাম্মদ ইসমাইল হোসেনের স্ত্রী মোছাঃ হাজরা বেগম (৭০) অভিযোগ করেন, তাঁর দীর্ঘদিনের ভোগদখলীয় ও রেকর্ডভুক্ত সম্পত্তি এখন প্রভাবশালীদের হিংস্র থাবায়।

অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াবাড়ী গ্রামের হলুদিয়া মৌজার ৭৫০ খতিয়ানের ১৪৩ দাগভুক্ত ৩৩ শতক জমি বহু বছর ধরে হাজরা বেগম ও তার পরিবার ভোগদখল করে আসছিলেন। জমিটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র ও দলিলপত্র তাদের নামে বৈধভাবে প্রাপ্ত রয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এবং রাজনৈতিক প্রভাবশালী চক্রের যোগসাজশে আওয়ামী লীগের এক নিষিদ্ধ ঘোষিত নেতা মোঃ গফুর ও তার সহযোগী আব্দুস সামাদ গং ওই জমির একটি গুরুত্বপূর্ণ অংশ—যা পাকা রাস্তার সংলগ্ন—জোরপূর্বক দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ শুরু করে।

বৃদ্ধা হাজরা বেগম এর পরিমাণগন জানান,- অত্যন্ত অসহায় মানুষ। বাবা ও মা মারা যাওয়ার পর আমরা ছেলেমেয়েদের নিয়ে কোনো মতে এই জমিতে বসবাস করে দিন কাটাই। হঠাৎ করে গফুর ও তার লোকজন এসে রাস্তার পাশে জমি দখল করে। প্রতিবাদ করলেই হুমকি দেয়, ‘ ইতিপূর্বে আমার বৃদ্ধা বলে তাদের হাত থেকে রেহাই পায়নি শারীরিকভাবে তকে আক্রমণ করা হয়েছে ।’ এখন দিনরাত আতঙ্কে থাকি।

পরিবারটি জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হলে দখলদার গোষ্ঠী উল্টো হয়রানিমূলক একের পর এক মামলা দিয়ে হাজরা বেগমের পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। এমনকি একাধিকবার শারীরিক হুমকি, প্রাণনাশের ভয় ও সামাজিকভাবে অপমান করার চেষ্টাও করেছে বলে অভিযোগ উঠেছে। আমাদের জমি ফিরে পেতে কোথাও অভিযোগ করলে, তারা রাতের আধারে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বসে থাকে। রান্না সের হুমকি দেয়।

পরিবারটি জানায়, ২০২৪ সালের ২৪শে অক্টোবর স্থানীয়দের প্রতিবাদে দখল কার্যক্রম একবার বন্ধ হলেও সম্প্রতি ফের জমিতে নির্মাণ কাজ শুরু করেছে দখলদাররা।

বর্তমানে হাজরা বেগম ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে, রাতে ঘুমাতে পারছেন না বাড়ির সদস্যরা। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানালেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

অসহায় এই বৃদ্ধা নারী এবং তার পরিবার মানবাধিকার সংস্থা, উপজেলা প্রশাসন, ভূমি অফিস, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সচেতন ব্যক্তি ও গণমাধ্যমের প্রতি একটি মানবিক আবেদন জানিয়েছেন-আমাদের জমি যেন রক্ষা করা হয়, দখলদারদের হাত থেকে বাঁচানো হয়। আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, আতঙ্ক নয়।

সংশ্লিষ্টদের প্রতি আহ্বান উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ,মধুপুর থানা প্রশাসন, টাঙ্গাইল জেলা প্রশাসন, মানবাধিকার কমিশন সচেতন নাগরিক সমাজ ও সংবাদমাধ্যম।

উক্ত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০