জুলিয়া জাহান
১৮ জুলাই ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেটা সায়েন্স ও এআই নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু গাজীপুরে

ডেটা সায়েন্স ও এআই নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির ইএটিএল ইনোভেশন হাবে শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার (১৮ জুলাই) শুরু হওয়া এই দুই দিনব্যাপী আয়োজনের শিরোনাম—‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস ২০২৫’।

বাংলাদেশের ইএটিএল ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করেছে এ সম্মেলন। লক্ষ্য—ডেটা সায়েন্স ও এআই প্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগ উৎসাহিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্পসহ বিভিন্ন খাতে এর প্রয়োগযোগ্যতা তুলে ধরা।

প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান, ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু ইউসুফ ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

উদ্বোধনী বক্তব্য দেন ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রাক্তন মুখ্যসচিব ড. মো. আবদুল করিম।

এবারের সম্মেলনে বিশ্বজুড়ে ২১৮টি পূর্ণ গবেষণাপত্র জমা পড়েছে। চারটি ভিন্ন ট্র্যাকে ১৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। থাকবে ওয়ার্কশপ, প্যানেল আলোচনা ও পোস্টার প্রদর্শনী।

প্রথম দিনে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের ড. লতিফুর খান কী-নোট বক্তব্য দেন। দ্বিতীয় দিনে ভারতের গবেষক ড. সুশ্মিতা মিত্র বক্তব্য দেবেন মেশিন ইন্টেলিজেন্স বিষয়ে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

সম্মেলনে একটি ওয়ার্কশপ পরিচালনা করছেন ড. শিবকুমার পালাইয়ানাকোটে। আরেকটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে স্বাস্থ্যখাতে এআই ব্যবহার নিয়ে।

ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান বলেন, “এই সম্মেলন বাংলাদেশে প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০