জুলিয়া জাহান
২২ জুন ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৬ বছর পর সালথায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‎দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত কর্মী সম্মেলন। রোববার (২২ জুন) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার, এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন, ‎যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু ও আমিনুর রহমান মুশা, জেলা সদস্য মুরাদ হোসেন মুরাদ,কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

‎এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহিন মাতুব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, এবং বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন ও হাজী রাশেদ মাতুব্বার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

‎কমিটি গঠনের ঘোষণা সম্মেলন শেষে জেলা নেতারা জানান, খুব শিগগিরই ১৫ সদস্য বিশিষ্ট সালথা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ১২ জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা ও সকল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধারাবাহিকভাবে কর্মী সম্মেলন আয়োজন করা হচ্ছে।

‎নেতারা আরও বলেন, “দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, কারাবরণ করেছেন, কিংবা আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করেননি — তাঁদেরই নতুন কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১০

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১১

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১২

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৩

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৪

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৬

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৭

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৯

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

২০