জুলিয়া জাহান
১৪ জুন ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় যাত্রীর সাথে স্টেশন মাস্টারের হাতাহাতি

যাত্রীর সাথে স্টেশন মাস্টারের হাতাহাতি

ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গাইবান্ধা রেল স্টেশনমাস্টার। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস গাইবান্ধায় পৌঁছালে বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে অন্য এক পুরুষের বাগবিতণ্ডা হয়। দুজনের বাগবিতণ্ডা থামাতে গিয়ে একপক্ষের যাত্রী ও স্বজনদের মারধরের শিকার হন দায়িত্বরত স্টেশনমাস্টার। স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি এক নারী যাত্রীর আগে ওঠা নিয়ে পুরুষ যাত্রীর সঙ্গে তর্ক লেগেছে। দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি।

এ সময় হঠাৎ এক যাত্রী ও তার স্বজনরা আমাকে মারধর শুরু করে। এসময় জিআরপি পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি। কি করব মার তো খেয়েছি? কাকে অভিযোগ দেব? অভিযোগ দিলে কি আর মার ফেরত পাব।

গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ঘটনাটি দুঃখজনক। স্টেশনমাস্টারসহ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামিয়ে যাত্রীরা মারধর করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতেই ট্রেনটি ছেড়ে দেয়। তাই আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০