
ময়মনসিংহ ফুলপুরে ১০নং বওলা ইউনিয়নে ২৮-০৫-২০২৫ইং (বুধবার) ৫.৩০ মিনিটে বওলা বাজারে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
১০নং বওলা ইউনিয়ন কৃষক দলের সম্মেলন প্রস্তুতি কমিটি’র আহ্বায়ক, মোহাম্মদ আলী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি, শফিকুল ইসলাম শফিক, অনুষ্ঠানটির উদ্ভোধন করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, খলিলুর রহমান তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উওর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, আলতাফ হোসেন আকন্দ, ফুলপুর উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক, দেলোয়ার আহম্মেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, সোয়েবুর রহমান সোহেল, সাবেক সদস্য, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, নজরুল ইসলাম, বওলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, ফজলুর রহমান ফকির, পৌর কৃষক দলের সভাপতি, আব্দুল্লাহ্ আল ইল্লাল, এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১০নং বওলা ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, কায়সার ফেরদৌস।
সম্মেলনে মোঃ দুলাল ফকির কে সভাপতি ও রুহুল আমিন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষণা করেন এবং আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেন।
মন্তব্য করুন