জুলিয়া জাহান
২৮ মে ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে অর্ধশতাধিক চুরি মামলার আসামি কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক গণধোলাইয়ের শিকার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে মঙ্গলবার দুপুরে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক গণধোলাইয়ের শিকার হয়েছেন। মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতা তাকে আটক করে মারধর করে।

ঘটনাটি ঘটে পৌর শহরের মাষ্টার মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের নামাজের সময় দারুসসালাম মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রাজ্জাককে হাতে-নাতে ধরে ফেলে জনতা।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আটক ব্যক্তি রানীশংকৈল উপজেলার বাসিন্দা এবং তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অর্ধশতাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান সোহান জানান, আহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তার মাথার সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন বলেও জানান চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্জাকের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০