মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘ফকির বাজার টিভি অ্যান্ড ফ্রিজ মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় ইউনিয়নের ফকির বাজার সংলগ্ন মাঠে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন। ধারাভাষ্যকার মো. আখতার হোসেন রেদওয়ান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবক আবুল কালাম লুলাই।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দাস, শাহীন আহমদ, আব্দুল মালিক, সমছ উদ্দিন, হেনু মিয়া, এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, আহমদ, জবরুল হোসেন মুসা, হাবিবুর রহমান, ও আরটিভির পরিচালক সইব উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বড়লেখার মাইজগ্রাম ফুটবল একাদশ ও বিয়ানীবাজারের দাসউরা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মাইজগ্রাম ফুটবল একাদশ প্রতিপক্ষ দাসউরা একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
এদিকে টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে ১টি ফ্রিজ প্রদান করেন ফ্রান্স প্রবাসী নাহিদ হোসেন, এবং দ্বিতীয় পুরস্কার ১টি এলইডি টেলিভিশন প্রদান করেন দুবাই প্রবাসী মনজুর হোসেন। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন