জুলিয়া জাহান
১৩ মে ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোঃ জাকির হোসেন রানা বিপিটিএ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহীন পরিষদ) এর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত উপ-প্রচার সম্পাদক হিসেবে মোঃ জাকির হোসেন রানা নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুকুয়া ইউনিয়ন শাখা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২০নং পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা খাদিজা বেগম এবং সঞ্চালনা করেন তাওহিদুল ইসলাম কাশ্মীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কায়েসুর রহমান ফকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোঃ খালিদ হোসেন খোকন, সহকারী অধ্যাপক, দুমকি ইউনাইটেড মহিলা কলেজ

  • মোঃ রাজীব কাজী, আহ্বায়ক, আমতলী উপজেলা ছাত্রদল

  • এইচ এম কাওসার মাদবর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমতলী সাংবাদিক ইউনিয়ন

  • মোঃ রতনুজ্জামান তনু, যুগ্ম আহ্বায়ক, পটুয়াখালী সদর স্বেচ্ছাসেবক দল

  • মোঃ লুৎফুর রহমান, সহ-সভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখা

  • নজরুল ইসলাম, সভাপতি, কুকুয়া ইউনিয়ন শিক্ষক সমিতি

  • আঃ রাজ্জাক, লিয়াকত আলী, এস এম রাসেল, বায়েজিদ, দীপালী, আসমা, নাসিমা প্রমুখ শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি নাসির উদ্দিন হাওলাদার, আবুবকর, আলী হাওলাদার, আঃ রব মাদবর, বশির গাজী, ধলা মিয়া গাজী সহ অন্যান্য গণ্যমান্য অভিভাবকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোঃ জাকির হোসেন রানা’র এই অর্জন আমতলীর জন্য গর্বের বিষয় এবং এটি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে তাঁর আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতি।”

প্রতিক্রিয়ায় মোঃ জাকির হোসেন রানা বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল কাশেম স্যার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন স্যারসহ সকল সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া ও সহযোগিতা চাই যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

মোঃ জাকির হোসেন রানা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, মাস্টার ট্রেইনার ও আইসিটি অভিজ্ঞ, যিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে স্বীকৃত। বর্তমানে তিনি ২০নং পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি পেশাজীবী সংগঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০