জুলিয়া জাহান
২৯ এপ্রিল ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবিলম্বে বিতর্কিত নারী বিষয়ক সুপারিশমালা বাতিল ঘোষণায় জোরদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৫ সালের ২৯ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমানের পরিচালনায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, মো: নুরুন্নবী প্রামানিক সাজু, মো: সাইফুল ইসলাম মন্ডল,, মো: বদরুল আমিন, অধ্যাপক ফেরদৌস আলম এবং ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি মো: ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন,”আমরা মানুষকে সৎ কাজের দাওয়াত দেই। ইসলাম সব মানুষের অধিকার সংরক্ষণের কথা বলে, এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার কথাও উল্লেখ করেছে। জামায়াতের দুইজন মন্ত্রী রাষ্ট্র পরিচালনায় সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষ এখন ইনসাফের প্রতিক দাড়িপাল্লার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে মানুষ ভোটের মাধ্যমে আমাদেরকেই মূল্যায়ন করবে।”

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালাকে তিনি সরাসরি ইসলামবিরোধী এবং মুসলিম পরিচয়ের পরিপন্থী উল্লেখ করে বলেন,

“এটি ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক কাঠামো ও সামাজিক ভারসাম্যকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র। ১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে দেওয়া প্রতিবেদনেও দেখা গেছে, সেখানে মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী-পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার প্রস্তাবনা রয়েছে, যা ইসলামের সাথে সাংঘর্ষিক।”

তিনি অবিলম্বে এই বিতর্কিত সুপারিশমালা বাতিলের দাবি জানান।

অনুষ্ঠান শেষে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের ইজিবাইক চালক নিহত আনিসুর রহমান (৪২)-এর পরিবারের হাতে ৫২,০০০ টাকা (বায়ান্ন হাজার) আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১০

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১১

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১২

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৩

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৪

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১৫

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১৬

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৭

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৮

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৯

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

২০