জুলিয়া জাহান
১৯ এপ্রিল ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লার মুরাদনগরে জমি দখলের অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত নুর মিয়া সরকারের ছেলে মো. মঞ্জু সরকার (৬৪) এবং আব্দুস সাত্তার সরকার বাবু–এর বিরুদ্ধে।

ভুক্তভোগী মোহাম্মদ আবু সাঈদ সরকার এ ঘটনায় গত ৮ মার্চ বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ (জিডি/এজাহার) দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ওয়ারিশ ও খরিদসূত্রে পাওয়া জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখেছেন। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সুযোগে গত ৫ আগস্ট অভিযুক্তরা পেশি শক্তি ব্যবহার করে জমির দক্ষিণাংশ দখলের চেষ্টা চালায়। বাধা দিলে তারা হামলার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে আব্দুস সাত্তার সরকার বাবু তার পুকুর, ডোবা ও বসতবাড়ির একাংশ আবু সাঈদ সরকারের কাছে বিক্রি করেন। তবে পরবর্তী সময়ে সেই সম্পত্তির রেজিস্ট্রি সম্পন্ন না করে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী দাবি করেন, সম্প্রতি আব্দুস সাত্তার সরকার বাবু চাঁদা হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন এবং চাঁদা না দিলে সরকারি দোকান থেকে উচ্ছেদের হুমকি দেন।

এ বিষয়ে মোহাম্মদ আবু সাঈদ সরকার বলেন, “আমার ও আমার পরিবারের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় হামলা হতে পারে। প্রশাসনের কাছে আমি বিচার ও নিরাপত্তা চাই।”

অভিযোগের বিষয়ে আব্দুস সাত্তার সরকার বাবু বা তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, “অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। উভয়পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪৫ ধারা অনুযায়ী উভয়পক্ষকে তফসিলভুক্ত জমিতে কোনো ধরনের অনুপ্রবেশ, পরিবর্তন বা পরিবর্ধন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১০

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১১

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১২

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৩

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৪

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৫

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৭

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৮

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৯

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

২০