বার্তা বিভাগ
২৫ এপ্রিল ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সাত দিনের কর্মসূচি ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বিএমএসএফ।

১ থেকে ৭ মে গণমাধ্যম দিবস পালন উপলক্ষে বন্দর থানা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় ফোরামের বন্দর অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বন্দর শাখার সভাপতি এসএম শাহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জি কে রাসেল।

সভায় জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সাত দিনের কর্মসূচি পালন করা হবে। এসব দাবির মধ্যে রয়েছে—সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।

বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মান্নান খান বাদল, সহ-সভাপতি আবুল বাশার সাইফুল, সাংগঠনিক সম্পাদক নুর এ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন জাহান মুন্সী, অর্থ সম্পাদক তাজুল ইসলাম কাজল, প্রচার সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, দপ্তর সম্পাদক রেদোয়ান হোসেন পাভেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে নেতারা সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১০

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১১

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১২

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৩

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৪

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৫

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

১৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

১৭

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

১৮

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১৯

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

২০