নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামে অন্যের জমি থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন মো. সুরুজ মিয়া। উল্টো তার বিরুদ্ধে করা সংবাদ সম্মেলন ও চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
সুরুজ মিয়া জানান, মো. নাজিম উদ্দিন (পিতা: মৃত ইছাম উদ্দিন) সম্প্রতি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে গাছ কাটা ও এক লাখ টাকা চাঁদা দাবির যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “যে জমি নিয়ে বিরোধ, সেটি প্রকৃতপক্ষে আমার ফুফুদের মালিকানাধীন। দলিল অনুযায়ী নাজিম উদ্দিনের জমি দাগের পশ্চিম পাশে, কিন্তু তিনি অবৈধভাবে পূর্ব পাশের জমি দাবি করছেন। পূর্ব পাশের জমিটি ওয়ারিশসূত্রে আমার তিন ফুফু দীর্ঘকাল ধরে ভোগদখল করছেন।”
​তিনি আরও জানান, ফুফুরা তাকে জমির দেখভালের দায়িত্ব দিয়েছেন। ফুফুদের পারিবারিক প্রয়োজনে তাদের নির্দেশেই তিনি গাছ কাটতে গিয়েছিলেন। অথচ এই বৈধ কাজটিকে কেন্দ্র করে তাকে চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। সুরুজ মিয়া বলেন, “মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে এবং আমার সংগঠনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি এই ষড়যন্ত্রের সুষ্ঠু বিচার দাবি করছি।”
​জমির মালিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য: জমির ওয়ারিশসূত্রে মালিক মোছা. আছিয়া বলেন, “এই জমির মালিক আমি এবং আমার দুই বোন। টাকার প্রয়োজনে আমি নিজে আমার ভাইপো সুরুজ মিয়াকে গাছ কেটে বিক্রি করতে বলেছি। আমাদের নিজের জমির গাছ কাটতে গিয়ে সুরুজ কেন চাঁদাবাজ হবে?”
​ঘটনার সময় উপস্থিত মোছা. নাছিমা জানান, গাছ কাটতে গেলে নাজিম উদ্দিন বাধা দিতে আসেন এবং এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
​এলাকাবাসীর দাবি: স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, ফয়সাল আহমেদ, মুকসেদ মিয়া ও আবুল কাশেম চান মিয়া জানান, সুরুজ মিয়ার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ হয়রানিমূলক। তারা দলিল যাচাই করে দেখেছেন যে, নাজিম উদ্দিনের ক্রয়কৃত জমি একই দাগের পশ্চিম পাশে, অথচ তিনি ভোগদখল করতে চাইছেন পূর্ব পাশে—যা দীর্ঘদিন ধরে সুরুজ মিয়ার ফুফুরা ব্যবহার করছেন।
​এলাকার সচেতন মহল এই মিথ্যা অভিযোগের নিন্দা জানিয়ে সামাজিকভাবে বসে দ্রুত এই বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০