বার্তা বিভাগ
১৫ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনী আধুনিকায়নে বড় পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি বলেন, সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীকে সময়োপযোগী, দক্ষ ও আধুনিক শক্তিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এবং আধুনিক প্রতিরক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বাড়ানো, নৌবাহিনীর মাধ্যমে সমুদ্রপথ ও ব্লু ইকোনমি সুরক্ষা নিশ্চিত করা এবং বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও দ্রুত মোতায়েন সক্ষমতা জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে আত্মনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি সাইবার স্পেস, তথ্যযুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জ্বালানি অবকাঠামো সুরক্ষার মতো আধুনিক ক্ষেত্রেও সক্ষমতা বাড়ানো হচ্ছে।

বিশেষভাবে বিমান বাহিনীতে ৪ দশমিক ৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান সংযোজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য উন্নত অস্ত্র, আধুনিক যুদ্ধবিমান, নৌযান, সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, কল্যাণ ও অবসরোত্তর সুবিধা নিশ্চিত করে একটি প্রযুক্তিমুখী ও জনআস্থাসম্পন্ন বাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ নিয়মিত যৌথ মহড়া, প্রতিরক্ষা সংলাপ এবং দ্বিপাক্ষিক বৈঠক চালিয়ে যাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সব মিলিয়ে, আধুনিক প্রযুক্তিনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

১০

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

১১

বরগুনা গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ

১৩

১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র, কাঁপছে উত্তর ইসরায়েল

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

১৫

৫ লাখ সরকারি চাকরি, শিক্ষা ও অবকাঠামোতে বড় পরিকল্পনা

১৬

সশস্ত্র বাহিনী আধুনিকায়নে বড় পরিকল্পনা: প্রধানমন্ত্রী

১৭

৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা তালিকা বাতিল: মন্ত্রী

১৮

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

১৯

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

২০